Wednesday, April 1, 2026

শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

Date:

Share post:

বলিউড বাদশার (SRK) অনুরাগীদের জন্য খারাপ খবর। অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোমান্টিক আইকনের আঘাত এতটাই গুরুতর যে আগামী দুমাস তিনি কোনও শ্যুট করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। কিন্তু বাজিগরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় শাহরুখ (SRK) এতটাই চোট পেয়েছেন যে চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

বয়সকে তুড়ি মেরে অ্যাকশন থেকে রোমান্স সবেতেই নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেন। যে প্রজেক্টে হাত দেন তার সঙ্গে একাত্ম হয়ে যান এসআরকে। ‘কিং’ সুপারস্টারের ড্রিম প্রজেক্ট। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এসবের মাঝে বলিউডের ‘জওয়ান’ খানের দুর্ঘটনার খবরে মন খারাপ অনুরাগীদের।ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেয়া হয়েছে। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শিডিউলও। কিং খানের টিমের তরফে কোনও বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরে শেষের দিকে আবার কাজে ফিরবেন সুপারস্টার। ‘পাঠান’ তারকার সুস্থতা কামনা অনুরাগীদের।

 

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...