Saturday, March 21, 2026

আফ্রিদির সঙ্গে অজয় দেবগন! পরে জানা গেল আসল সত্যি

Date:

Share post:

শাহিদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে অজয় দেবগনের (Ajay Devgan) ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অবশেষে জানা গেল আসল সত্যি। ২০২৪ সালে শাহিদ আফ্রিদির সঙ্গে মাঠে দাঁড়িয়ে কথা বলেছিলেন অজয় দেবগন। আর সেই ছবিই হঠাৎ করে ছড়িয়ে পড়ায় যত বিপত্তি। পরে অবশ্য বোঝা গিয়েছে যে এই ছবি এখনকার নয়, এক বছর আগেকার। যদিও সমালোচনা এখনই খুব একটা কমার পথে নয়।

গত রবিবারই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ড প্রতিযোগিতায় বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পহেলগাম ঘটনার প্রতিবাদে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা নাম তুলে নিয়েছিলেন সেই ম্যাচ থেকে। হরভজন সিং থেকে সুরেশ রায়ানারা কেউই খেলতে চায়নি সেই ম্যাচ। এরপরই বাতিল করে দেওয়া হয়েছিল ভারত বনাম পাকিস্তান লেজেন্ডদের সেই ম্যাচ।

এরপরই হঠাৎ করে শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগনের (Ajay Devgan) মাঠে দাঁড়িয়ে কথা বলার নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর সেই ছবি ভাইরাল হতেও খুব একটা সময় নেয়নি। বিশেষত যে আফ্রিদি পহেলগাম ঘটনা হওয়ার পর ভারতীয় সেনাদের নিয়ে নানান কটুক্তি করেছিলেন তাঁর সঙ্গে কেমনভাবে অজয় দেবগন কথা বলতে পারেন তা নিয়েই সরব হয়েছিলেন সকলে। এই প্রতিযোগিতার আবার কো ওনারও অজয় দেবগন। এরপরই অবশ্য সামনে এসেছে আসল ঘটনা।

অজয় দেবগন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডের যুগ্ম কর্ণধার হলেও, এই ছবি আসলে গত বছরের, অর্থাৎ ২০২৪ সালের। এই বছর শাহিদ আফ্রিদির সঙ্গে কোনওরকম ভাবেই দেখা হয়নি অজয় দেবগনের। এই সত্যি সামনে এলেও, সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু চলছে জোর জল্পনা।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...