Saturday, June 27, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি! অবমাননা মামলায় সুপ্রিম ভর্ৎসনা মামলাকারীকে

Date:

Share post:

রাজ্যে বেকারদের জন্য যত প্রকারে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলার সরকার, ততবার বিরোধীরা নানাভাবে মামলা করে সেই নিয়োগ প্রক্রিয়া আটকানোর পথে হেঁটেছে। শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) সব নির্দেশ মেনে যখন রাজ্য নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করে ফেলেছে তখন ফের সেই প্রক্রিয়া কে আটকাতে আদালত অবমাননা মামলা (contempt of court) খোদ নিয়োগে তৎপর বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে এসব যে নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, তা এবার স্পষ্ট দেশের শীর্ষ আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার সোমবার প্রধান বিচারপতির (CJI B R Gavai) বেঞ্চে মামলায় ভর্ৎসিত মামলাকারী।

একটি দাতব্য সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত আবমাননা মামলা দায়ের করেন বিচারের পর্যবেক্ষণের বিরুদ্ধে তাঁর বক্তব্য পেশের দাবি তুলে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে সেই মামলার শুনানিতে মামলাকে আরও জটিল করার চেষ্টা চালান মামলাকারীর আইনজীবী। প্রথমেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন কেন এই মামলা। সেখানেই মামলাকারীর পক্ষে বর্ষীয়ান আইনজীবী মনিন্দর সিং সওয়াল করেন মামলায় আরও সময়ের জন্য। তিনি দাবি করেন ইতিমধ্যেই তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে অবমাননার মামলার অনুমতি চাওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

সেখানেই প্রধান বিচারপতি মামলাকারীকে প্রশ্ন করেন, আপনার কী ধারণা আপনি অনুমতি পেয়ে যাবেন? আদালতের সামনে কোনওভাবে রাজনীতি (politics) করার চেষ্টা করবেন না। আপনার রাজনৈতিক লড়াই আপনি অন্য কোথাও লড়ুন। এই মামলা চার সপ্তাহ পরে ফের শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...