Monday, April 6, 2026

খেজুরি কাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন খারিজ, চিকিৎসকের জবানবন্দি রেকর্ডের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এই ঘটনায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক যিনি প্রথম ময়নাতদন্ত (Postmortem) করেন, তাঁর জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

একক বেঞ্চের পর্যবেক্ষণ, “এতদিন পর দেহে কিছুই অবশিষ্ট থাকে না। হিস্টোপ্যাথলজিকাল (Histopathological) পরীক্ষার পর দেহে আর কিছু থাকে না বললেই চলে।” তিনি আরও জানান, পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃতদেহগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থানায় আনা হয়েছিল, তবে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, তারা মারধরের কারণে মারা গিয়েছেন। এই দুই তথ্যই আদালতের নজরে এসেছে।

অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত আদালতে জানান, ঘটনার সময় ওই ব্যক্তিরা নাচের অনুষ্ঠানে টাকা ওড়াচ্ছিলেন, যা সাময়িকভাবে বসানো বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার কারণ হতে পারে। ঘটনার একটি ভিডিওগ্রাফি রয়েছে বলেও আদালতে জানান তিনি। তবে, নিহতদের পরিবারের তরফের আইনজীবী জানান, এটি “পরবর্তী সময়ে তোলা ভিডিও” এবং আরও উল্লেখ করেন যে, মৃতদেহে রেল লাইনের চিহ্ন ছিল। যা প্রথম ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখই করা হয়নি।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ময়নাতদন্তকারী চিকিৎসকের বিরুদ্ধে মৃতদের পরিবার যে অভিযোগ এনেছে, তার ভিত্তিতে ওই চিকিৎসককে জবাব দিতে হবে এবং সেই রিপোর্ট পরবর্তী শুনানির আগে আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...