Friday, March 27, 2026

আধিকারিকদের দায়িত্বের উল্লেখ: হাই কোর্টের রায় চ্যালেঞ্জ, রাজ্যের ওবিসি মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে নতুন করে যাচাই পর্ব শেষ করে রাজ্য বাংলার নতুন ওবিসি-র (OBC) তালিকা প্রস্তুত করেছিল। সেই তালিকা আইন প্রণয়নের কারণ দেখিয়ে বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে নিয়োগ প্রক্রিয়া – সর্বত্র নতুন জটিলতা অব্যাহত। হাই কোর্টের আইনি জট থেকে মুক্তি পেতে এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ। ওবিসি তালিকা বাতিলের মামলা গ্রহণ করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই তালিকা সাধারণত এক্সেকিউটিভ (executive) পদমর্যাদার আধিকারিকই প্রস্তুত করে থাকেন। মামলার শুনানি ২৮ জুলাই হওয়ার সম্ভাবনা।

এর আগে ওবিসি তালিকা নিয়ে রাজ্যের তৈরি নতুন তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সেই রায়ের পরেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। সেই সঙ্গে দ্রুত শুনানির ভিত্তিতে সমস্যার সমাধানেরও আবেদন জানানো হয়। প্রায় এক মাস আগে এই আবেদন করা হলেও প্রধানবিচারপতি বি আর গভাই (CJI B R Gavai) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মামলা গ্রহণ সম্ভব হয়নি শীর্ষ আদালতের পক্ষে।

আরও পড়ুন: ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেস, আতঙ্কিত যাত্রীরা

অবশেষে বৃহস্পতিবার রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল মামলা দায়েরের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন। রাজ্যের তরফে জানানো হয়, তালিকা প্রকাশে আইন প্রণয়নের নির্দেশ দিয়ে নতুন তালিকা বাতিল করে কলকাতা হাই কোর্ট। মামলা গ্রহণের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির (CJI) পর্যবেক্ষণ, বিচারপতি ইন্দিরা সানেই-এর সময় থেকেই এই কাজ করে থাকেন এক্সেকিউটিভ (executive) পদমর্যাদার আধিকারিক। মামলাটি ২৮ জুলাই তালিকাভুক্ত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Related articles

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...