Tuesday, April 7, 2026

মেট্রোর দরজা রহস্যময় কালো ক্রস কীসের? অজ্ঞাতপরিচয় যাত্রীকে খুঁজছে লালবাজার 

Date:

Share post:

কলকাতা মেট্রোয় (Kolkata Metro) কি নাশকতার আশঙ্কা নাকি নিছক মজা করতে এমন অদ্ভুত কাণ্ড? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে চিন্তায় ঘুম উড়েছে মেট্রো কর্তৃপক্ষের। শহর কলকাতার লাইফলাইন মেট্রো। কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পাতালরেলের উপর ভরসা করেন মহানগরীর বেশিরভাগ মানুষ। আর সেই মেট্রোর দরজাতেই কিনা রহস্যময় কালো ক্রস (mysterious black cross )! ব্যাপারটা কী? পরনে নীল টি-শার্ট, জিনস ও স্নিকার্স, চোখে চশমা। অজ্ঞাতপরিচয় পরিচয় এক ব্যক্তি মেট্রোর বন্ধ দরজায় রহস্যময় কালো ক্রস চিহ্ন আঁকছেন। কে তিনি? কেন এমন কাজ করছেন? এসব প্রশ্নের উত্তর নেই। কারণ সেই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তবে বিষয়টাকে মোটেই হালকা ভাবে নিতে চাইছে না কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তাই রহস্যময় ব্যক্তিকে খুঁজে পেতে লালবাজারের (Kolkata Police) কাছে ফুটেজ পাঠানো হয়েছে বলে খবর।

মেট্রোরেল যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নিত্যদিন অফিসটাইমে কখনও মেট্রো মাঝপথে আটকে যাচ্ছে, কখনও বা সুইসাইডের কারণে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। তবে তার মাঝে এই ভাইরাল ভিডিও প্রকাশ্য আসার পরই যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন উঠতে শুরু করেছে? অনেকেই বলছেন ওই ব্যক্তি কালো রং দিয়ে দরজায় যেভাবে ক্রস বা কাটা চিহ্ন এঁকেছেন তাতে এই ঘটনার সঙ্গে নাশকতা সংক্রান্ত পরিকল্পনার যোগ নেই তো, প্রশ্ন থেকেই যাচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট ওই ভিডিওটি মাসখানেক আগের। তবে সম্প্রতি সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আশ্চর্যজনকভাবে ব্যক্তিটি যখন এই কাণ্ড ঘটাচ্ছিলেন তখন মেট্রোর বাকি যাত্রীরা কেউ তাঁকে বাধা দেননি। রহস্য ঘনীভূত হচ্ছে। সমাধান সূত্র খুঁজতে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজের দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...