Monday, June 15, 2026

ভুয়ো গোপন ভিডিও! কী বলছেন দিলীপ?

Date:

Share post:

দলের একটা অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বিভিন্ন ভাবে বদনামের অপচেষ্টা করছে। ভাইরাল ভিডিও নিয়ে দলের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট জানান, এই ভিডিও ভাইরালের কথা তিনিও শুনেছেন। বিষয়টি বিস্তারিত দেখে আইননি পদক্ষেপ করবেন।

বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দিলীপ। সম্প্রতি তাঁকে একথাও বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির কেস নেই, কিন্তু যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলছেন তাঁদের বিরুদ্ধে কেস আছে। আর এই সবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি বদল হলেও গোষ্ঠী কোন্দল কাটেনি।

এই পরিস্থিতিতেই দিলীপ ঘোষের গোপন ভিডিও ভাইরাল। এই নিয়ে কী বলছেন দিলীপ? তাঁর কথায় দলের একটা অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এরা যে কত নীচে নামতে পারে, তার এটাই প্রমাণ। এরা বিজেপি জোশী জি-কেও অপদস্থ করতে ছাড়েনি।

দিলীপ ঘোষ জানান, এই ভিডিও-র কথা তিনি শুনেছেন। দেখেওছেন। পুলিশে এই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ দায়ের করছেন। ভালো ভাবে ভিডিওটা তিনি দেখবেন। তার পরে এই বিষয় নিয়ে আইনি পদক্ষেপ করবেন। বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগ, এটা একেবারেই বিজেপির একাংশের তরফে তাঁর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। এই ভাবে দিলীপ ঘোষকে দমানো যাবে না বলেও দাবি পদ্মনেতার।
আরও খবর: দিলীপের সেক্স ভিডিও ভাইরাল! মহিলা কে?

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...