Sunday, May 24, 2026

উইকেন্ডে ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়!

Date:

Share post:

সপ্তাহান্ত আসা মানেই ট্রেন দুর্ভোগে নাকাল হতে হবে যাত্রীদের, এটাই যেন হাওড়া -শিয়ালদহ শাখার চেনা রুটিন। সৌজন্যে রেলের (ER) কাজ। এই শনি-রবিতেও ছবিটার কোনও বদল নেই। এবার দুর্ভোগে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৬ ও ২৭ জুলাই দমদম জংশনে (Dumdum) জরুরি কাজের জন্য বাতিল করা হচ্ছে শিয়ালদহ শাখার (Sealdah Division) একাধিক লোকাল ট্রেন। ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

বর্তমানকে সমস্যায় ফেলে রেল নাকি ব্যস্ত ভবিষ্যতের পরিষেবার মান উন্নয়নে। আর সেই লক্ষ্যেই প্রায় সাত ঘণ্টা ধরে চলবে দমদম স্টেশনে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। এতেই ‘সাময়িক সমস্যা’ হবে বলে মনে করছেন রেলকর্তারা। শনিবার সকাল থেকেই ডানকুনি, বারাসাত, দত্তপুকুর, হাবড়া এবং বনগাঁ শাখার একাধিক ট্রেন যেমন বাতিল করা হয়েছে ঠিক তেমনই দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে বলেও শিয়ালদহ ডিআরএম জানিয়েছেন। ফলে আরও একবার আজ ও আগামিকাল চূড়ান্ত ভোগান্তির শিকার হতে চলেছেন রেল যাত্রীরা।

 

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...