Monday, April 13, 2026

মেঘ সরিয়ে শনির সকালে সূর্যের উঁকি, বৃষ্টি থেকে রেহাই বঙ্গবাসীর! 

Date:

Share post:

দেড় দিনের একটানা বৃষ্টির (Rain) পর সপ্তাহান্তে রোদের দেখা মিলল। দক্ষিণবঙ্গের বর্ষণমুখর মেজাজকে ভ্যানিশ করে শনিবার সকাল থেকে স্বমহিমায় সূর্যের ম্যাজিক শুরু। তাহলে কি বাংলায় আপাতত বৃষ্টি বিদায়? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটেছে। তবে দুপুরের পর হালকা বৃষ্টি ভিজতে পারে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন এলাকা।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। তবে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে বাংলায়। সেই কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবারের বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে আপাতত। তবু জলীয় বাষ্প থাকার কারণে শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...