Saturday, June 20, 2026

‘অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি’, নাম না করে মমতাশঙ্করকে বিঁধলেন শ্রীনন্দা 

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের (Mamata Shankar) সঙ্গে বিতর্ক শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িত। কখনও মহিলাদের শাড়ি পরার স্টাইল কখনও বা প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে মন্তব্যের জেরে সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন ‘মৃগয়া’ অভিনেত্রী। দিন কয়েক আগে মহিলাদের পিরিয়ডস সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে তাঁর মন্তব্য ঘিরেও বিতর্কের ঝড় ওঠে। এই আবহে এবার নাম না করে সোশ্যাল মিডিয়ায় পিসিকে বিঁধলেন অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর (Shreenanda Shankar)। তাঁর কথায়, ‘অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি’। পোস্টে তিনি কারোর নাম উল্লেখ না করলেও সোশ্যাল মিডিয়া বলছে, আসলে পিসি মমতাশঙ্করের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরেই এমন কথা লিখেছেন তনুশ্রী ও আনন্দ শঙ্করের কন্যা।

সাম্প্রতিককালে নানা বিষয় নিয়ে নৃত্যশিল্পী মমতা শঙ্করের মতামত ঘিরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রজন্মের সিংহভাগ মানুষই অভিনেত্রীর একাধিক ভাবনাচিন্তার বিরোধিতা করেছেন। বর্ষীয়ান শিল্পী সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি বলেই এমন মন্তব্য করছেন, এমনই দাবি বহু নেটিজেনের। এবার কি সেই সুরেই সুর মেলালেন খোদ মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্কর? সমাজমাধ্যমের পোস্ট অবশ্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান, ‘চিরসখা’র আবেগে মিশেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা -সুর 

শ্রীনন্দাকে এদিন লিখতে দেখা যায়, ‘বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তাঁর বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।’ মমতাশঙ্কর অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি। তবে ভাইজি যে তাঁর পিসির (Mamata Shankar) বক্তব্য সমর্থন করেন না সেটা বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছেন তনুশ্রী- কন্যা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...