Thursday, March 26, 2026

মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে কানওয়ার যাত্রীরা! ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত ৬

Date:

Share post:

মধ্যপ্রদেশের ইন্দোর (Indore , MP) জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাটিঘাটি এলাকায় দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের (truck runs over kanwar pilgrim)। এই ঘটনায় ১ পুণ্যার্থীর মৃত্যু এবং ৬ জনের আহত হওয়ার খবর মিলেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আদর্শ রাঠোর।

ঘটনার প্রসঙ্গে ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী (Umakant Chowdhury)জানিয়েছেন, কানওয়ার যাত্রীরা পায়ে হেঁটে উজ্জয়নের দিকে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাঁদের। দুর্ঘটনায় আহত ছ’জন পুণ্যার্থীকে মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ট্রাক চালকের খোঁজ চালাচ্ছে ইন্দোর পুলিশ।

Related articles

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক...

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...