Monday, February 23, 2026

MGNREGA-র পরে আবাস যোজনা: কেন্দ্রীয় বঞ্চনার পর্দাফাঁস অভিষেকের

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্য হলেও দেদার প্রকল্প। আর তার থেকে দেদার আর্থিক দুর্নীতির রাস্তা তৈরি করাই কেন্দ্রের মোদি সরকারের একমাত্র লক্ষ্য। ফের একবার তা স্পষ্ট কেন্দ্রীয় প্রকল্প বন্টনের হিসাব থেকে। বিরোধী শাসিত রাজ্যগুলিতে, বিশেষত বাংলায় যে বঞ্চনাই মোদি সরকারের ধ্যান-জ্ঞান-চিন্তা, আরও একবার তার প্রমাণ মিলল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে৷

কেন্দ্রীয় সরকারের কাছে অভিষেক জানতে চেয়েছিলেন, ১. প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)- (Awas Yojana) এই প্রকল্প শুরু হওয়ার পরে থেকে এর অধীনে কতগুলো বাড়ি তৈরি হয়েছে? এই প্রকল্পের অধীনে তৈরি কতগুলি বাড়িতে এখনও বসবাস শুরু হয়নি?

২. প্রকল্পের অধীনে বাড়ি তৈরি হয়েছে কিন্তু বিলি হয়নি অথবা বসবাস শুরু হয়নি, এমন বাড়ির সংখ্যা ও তথ্য কি কেন্দ্রীয় সরকারের কাছে আছে? এমনটা হয়ে থাকলে তার কারণ কী?

৩. বাড়ি বিলি-বণ্টনে সমস্যা হলে, পরিকাঠামো সংক্রান্ত তথ্য এবং অন্য কোনও সমস্যা বুঝতে কি কোনও সমীক্ষা বা অডিট করা হয়েছে? হয়ে থাকলে সেখানে কী কী তথ্য সামনে এসেছে?

অভিষেকের প্রশ্নের উত্তরে আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখন সাহুর দাবি, এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে ৬,১৫,১০৫ টি বাড়ির অনুমোদন মিলেছে। ৬,০৫,৯৭১ টি বাড়ির কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ হয়েছে ৪,৬৫,৫৬১ টি বাড়ির কাজ। এর মধ্যে তৈরি হওয়া ৪,৬৪,৮৮১ টি বাড়িতে বসবাস শুরু করেছেন উপভোক্তারা।

বিজেপি শাসিত রাজস্থানে অনুমোদিত হয়েছে ৩,৩৩,৮১৫ টি বাড়ি। ২,৯৪,৬৩৯ টি বাড়ির কাজ শুরু হয়েছে। শেষ হয়েছে ২,৩৪,৬৯৮ টি বাড়ির কাজ। বসবাস শুরু হয়েছে ২,২৯,৩৬৩ টি বাড়িতে। সরকারি পরিসংখ্যানের নিরিখে বাংলার তুলনায় অনেক খারাপ পারফরমেন্স থাকলেও নিজেদের দলীয় শাসনে থাকা রাজস্থানে আবাস যোজনার (Awas Yojana) টাকা আটকে রাখেনি মোদি সরকার৷ অভিষেকের (Abhishek Banerjee) প্রশ্নের জবাবে কেন্দ্র যা তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই প্রকল্পের অধীনে কাজের নিরিখে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। তার পরেও কেন কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকা মিলবে না, সেই প্রশ্ন আরও বড় হয়ে উঠে আসছে।

আরও পড়ুন: পাটনা AIIMS-এ বন্দুক নিয়ে বিধায়ক! আতঙ্কের পরিবেশে পরিষেবা বন্ধ চিকিৎসকদের

এর আগে মনরেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজের ৭৮৮০ কোটি টাকা, সড়ক যোজনা খাতে ৭০০০ কোটি টাকা এবং সমগ্র শিক্ষা অভিযান খাতে ১৫০০ কোটি টাকা বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ বারবার বলা সত্বেও এই টাকা দেওয়া হয়নি৷ এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে আরও একবার স্পষ্ট হল মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ৷ প্রমাণিত হল, দুরন্ত পারফরমেন্স করা সত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্র আটকে রেখেছে আবাস যোজনা খাতে বাংলার ন্যায্য প্রাপ্য টাকা৷

spot_img

Related articles

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...