Monday, March 16, 2026

শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, প্রথম দিনেই উপস্থিত ১.৮৪ লক্ষেরও বেশি

Date:

Share post:

রাজ্যবাসীর অভাব-অভিযোগ শুনে সরাসরি বুথ স্তর থেকেই সমাধান করার লক্ষ্যে সোমবার থেকে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। প্রথম দিনেই রাজ্যজুড়ে আয়োজিত হয় ৬৩৫টি শিবির, যেখানে সরকারি হিসেবে হাজির ছিলেন ১,৮৪,১৮২ জন নাগরিক।

প্রসঙ্গত, রাজ্যের প্রায় ৮০,০০০ বুথ-এর প্রতিটিতে এই প্রকল্প চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প গঠন করে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২৬,১৮৩টি শিবির চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করায় মোট ব্যয় দাঁড়াবে ৮,০০০ কোটি টাকারও বেশি।

মুখ্যমন্ত্রী এ দিন তাঁর এক্স  হ্যান্ডেলে লেখেন, “এই প্রকল্পে মানুষ নিজেরাই নিজেদের বুথ এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবেন। আমাদের সরকার সেই অনুযায়ী সমস্যার সমাধানে পদক্ষেপ করবে। রাজ্যের ইতিহাসে এই রকম উদ্যোগ প্রথম এবং দেশে এই ধরনের প্রকল্পের নজির নেই।”

প্রত্যেকটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবা মিলছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে গিয়ে সরাসরি মানুষের বক্তব্য শুনছেন ও তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন বলেই জানানো হয়েছে সরকারের তরফে।

সরকারি সূত্রের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সরকার ও মানুষের মধ্যে দূরত্ব ঘোচানো, এবং প্রশাসনিক সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। এই প্রকল্প নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী বলেন, “আমি বাংলার মানুষকে অনুরোধ করব, আপনারা সকলে নিজেদের বুথ এলাকার ক্যাম্পে যান, সরকারকে জানান কী কী সমস্যা রয়েছে। সরকার আপনাদের পাশে আছে। আমি এই কাজে যুক্ত সকল আধিকারিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “সবাই সহযোগিতা করলে এই প্রকল্পও ‘দুয়ারে সরকার’-এর মতোই সাফল্য পাবে।” বিশেষজ্ঞদের মতে, বুথ স্তরে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে এই প্রকল্প রাজ্যের স্থানীয় প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে।

আরও পড়ুন – হলদিয়া জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত ৪, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা তমলুক আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...