Thursday, March 12, 2026

ঘরের জমা জলে ডুবে মৃত্যু ৬ মাসের শিশুর!

Date:

Share post:

দমদমে (Dumdum) জলজমায় মর্মান্তিক মৃত্যু! ঘরের জলে ডুবে প্রাণ গেল ছয় মাসের শিশুকন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দেবীনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে, মৃত শিশুকন্যার নাম ঋষিকা ঘোড়াই। উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরের বাসিন্দা পাপন ঘোড়াইয়ের (Papon Ghorai) একমাত্র কন্যা সে। ছয় মাস আগে তার জন্ম হয়। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে দেবীনগরের একাধিক এলাকায় জল জমে রয়েছে। অনেক ঘরেই জল ঢুকে পড়েছে। পাপনের বাড়িতেও হাঁটুজল উঠে গিয়েছে।

শনিবার সকালে বাড়িতে ছিলেন না পাপন। কন্যাসন্তানকে খাটে শুইয়ে গৃহকর্মে ব্যস্ত ছিলেন ঋষিকার মা। এমন সময় তিনি শৌচালয়ে যান। তখনই ঘটে দুর্ঘটনা। খাটে পাশ ফিরতেই শিশুটি পড়ে যায় জমা জলের মধ্যে। তৎক্ষণাৎ শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা দেবীনগর এলাকায় শোকের ছায়া।

spot_img

Related articles

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...