Saturday, March 21, 2026

উত্তরের দুর্যোগের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কামব্যাক ইনিংসের পূর্বাভাস!

Date:

Share post:

মৌসুমী অক্ষরেখার দুরন্ত ইনিংসে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অবিরাম বৃষ্টির (Rain) জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে। দার্জিলিং জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। এই আবহে এবার দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy rain forecast) দিলো হাওয়া অফিস। দুদিনের সাময়িক বিরতি কাটিয়ে সোমবার রাত থেকেই জেলায় জেলায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে।মঙ্গলবার সকালে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে।

আরিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বর্ষণ মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবারের পর আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...