Saturday, June 13, 2026

রোহিতের অনুরোধেই মুম্বই ছাড়েননি যশস্বী

Date:

Share post:

একসময় মুম্বই ছেড়ে গোয়া চলে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু শেষ মুহর্তে সেই সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ঘরোয়া ক্রিকেটের জন্য মুম্বইতেই থেকে যেওয়ার সিদ্ধান্ত শেষপর্যন্ত নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কিন্তু কেন বদলেছিলেন সেই সিদ্ধান্ত। শেষপর্যন্ত সেই কথাই এল প্রকাশ্যে। রোহিত শর্মার (Rohit Sharma) কথাতেই নাকি শেষপর্যন্ত ঘরোয়া ক্রিকেটের জন্য মুম্বইয়ে রয়ে গিয়েছিলেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সভাপতি নিজেই জানিয়ে দিয়েছেন সেই কথা।

কয়েকদিন আগেই সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বই ছেড়ে গোয়ায় চলে গিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে। সেই সময় শোনা যাচ্ছিল তিনিও নাকি চলে যেতে চেয়েছিলেন গোয়াতেই। এমনকি পরিস্থিতি এমন হয়েছিল যে তিনি নাকি এমসিএ থেকে এনওসি সার্টিফিকেটও চেয়েছিলেন। এরপরই ময়দানে নেমেছিলেন রোহিত শর্মা। আর তাঁর মধ্যস্থতাতেই নাকি শেষপর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলেছিলেন এই তরুণ ক্রিকেটার।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, “সেই সময়ই রোহিত শর্মা তাঁকে বুঝিয়েছিলেন যে তাঁর কেরিয়ারের এই জায়গায় মুম্বই ছাড়াটা একেবারেই সঠিক হবে না। কারণ মুম্বইয়ের ক্রিকেটের মঞ্চে যে গর্বের ইতিহাস রয়েছে তা একমাত্র তিনি এখানেই পাবেন। তারা ৪২ বার রঞ্জি ট্রফি জিতেছে। সেইসঙ্গে তিনি যশস্বীকে বলেছিলেন যে এই মুম্বইয়ের জন্যই ভারতীয় দলের পৌঁছনোর এই মঞ্চ পেয়েছেন”।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে অটোমেটিক চয়েজ হয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেও জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...