Sunday, June 21, 2026

গম্ভীরের থেকে দেশের জার্সিতে খেলার আশ্বাস ঈশ্বরণের

Date:

Share post:

ভারতীয় দলে কবে সুযোগ পাবেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। শোনা যাচ্ছে সেই সময় নাকি খুব শীঘ্রই আসতে চলেছে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচে খেলার সযোগ পাননি বাংলার এই তারকা ক্রিকেটার। খানিকা হতাশ হলেও গম্ভীরের (Gautam Gambhir) আশ্বাসই এখন তাঁকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। অন্তত অভিমন্যুর বাবা রঙ্গনাথন ঈশ্বরণ তো তেমনটাই জানিয়েছেন। এখন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) কবে ভারতীয় দলের প্রথম একাদশে নজের জায়গা পাকা করে নেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। সেই টেস্ট জিতে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও ড্র করেছে ভারতীয় দল। যদিও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে একটিও ম্যাচে সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। সেই সুযোগ না পাওয়ায় অবশ্যই খানিকটা বিরক্ত তিনি। তার থেকেই বেশি হতাশ। তবে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলার পর এখন একটু হলেও আশাবাদী অভিমন্যু ঈশ্বরণ।

তাঁর বাবা জানিয়েছেন, “গৌতম গম্ভীর যখন আমার ছেলের সঙ্গে কথা বলেন, সেই সময়ই তিনি জানিয়েছিলেন যে অভিমন্যু একেবারে সঠিক পথেই এগোচ্ছে। শুধুমাত্র তাই নয় সে যে দীর্ঘ সময়ের সঙ্গে খেলবে সেই কথাও বলেছেন গম্ভীর। গম্ভীর তাঁকে বলেছেন আমি কখনোই তোমাকে একটা বা দুটো ম্যাচ দেখার পর দলের বাইরে পাঠাবো না। চিন্তা করনা দীর্ঘ সময়ের জন্যই খেলবে তুমি”।

ঘরোয়া ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত পারফরম্যান্স। শুধুমাত্র তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ভারতীয়-এ দলে ছিলেন ঈশ্বরণ। সেখানে ভালো পারফরম্যান্সও দেখিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেখানেই বাংলার অভিমন্যুকে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...