Monday, April 13, 2026

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, বিজেপি নেতা-সহ বহুজনের বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা, হুমকি এবং আদালত অবমাননার অভিযোগে এফআইআর দায়ের হল বিজেপি বিধায়ক অশোক দিন্দা-সহ বেশ কয়েকজন বিজেপি। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় মোট সাতটি এফআইআর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে যান সিপি মনোজ ভার্মা।

উচ্চ আদালত আগেই জানিয়েছিল, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু শনিবারের ঘটনায় সেই নির্দেশ কার্যত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। অরাজনৈতিক বলে ঘোষিত এই নবান্ন অভিযান শেষ পর্যন্ত রাজ্য বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশকর্মীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, এতে আহত হন তিন কনস্টেবল ও এক আইপিএস পদমর্যাদার অফিসার। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সাঁতরাগাছিতেও উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে হামলা ও হুমকির অভিযোগ ওঠে। সেই সূত্রেই একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, এই অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। যদিও শুরুতে অরাজনৈতিক থাকলেও পরবর্তীতে মঞ্চ দখল করে নেন বিজেপি নেতারা— শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো প্রথম সারির নেতৃত্ব। পুলিশের অভিযোগ, বিচার দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানানো হয়।

আরও পড়ুন – ‘তুমি চলে যাওনি, এখনও আছো’.. রাখির দিনে আবেগঘন পোস্ট সুশান্তের দিদির 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...