Monday, April 13, 2026

দেবের সঙ্গে কাজ করাতেই ভাগ্য বদল! এবার ‘দুর্গা’ ইধিকা

Date:

Share post:

যুগে যুগে দুষ্টের দমনে আবির্ভূত হয়েছেন নানা রূপে মহামায়া। কখনও তিনি ঘরের মেয়ে উমা, কখনও আবার সংহাররূপিনী কালিকা। কখনও পার্বতী কখনও মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। শাস্ত্রের মতো টেলিপর্দাতেও দশভূজার নানা রূপ দেখা যায় মহালয়ারা সকালে। বাঙালির আগ্রহ থাকে এ বছর দুর্গা হয়ে ধরা দেবেন কোন অভিনেত্রী? আর সেখানেই চমক দিল জি বাংলা (Zee Bangla)। দেবের (Dev) ‘কিশোরী’ নায়িকা এবার ‘দুর্গা’ রূপে আসছেন ছোটপর্দায়। টিজার প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।

পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা লগ্নের সন্ধিক্ষণ মহালয়া তিথি। এদিন পুজোর গন্ধ গায়ে মেখে বাঙালির ঘুম ভাঙে বীরেন বাবুর গলায়। রেডিওতে মহিষাসুরমর্দিনী শেষ হতে না হতেই টিভির পর্দায় সিরিয়াল – সিনেমার প্রিয় অভিনেত্রীদের দুর্গা রূপে দেখে নেওয়ার পালা। এই নিয়ে চ্যানেলগুলোর প্রতিযোগিতা কম নয়। এই বছর ‘প্রিয়তমা’ অভিনেত্রীকে দুর্গা হিসেবে তুলে ধরে বেশ চমকে দিয়েছে জি বাংলা। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জাগো মা জাগো দুর্গা।’ প্রোমোতে নারী হেনস্থাকে প্রেক্ষাপট করে একটা সমসাময়িক প্রাসঙ্গিকতা আনতে চেয়েছেন নির্মাতারা। ‘খাদান’ অভিনেত্রীর লুক যথেষ্ট প্রশংসা পেয়েছে। এখন তিনি কতটা জমিয়ে অভিনয় করেন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন – ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...