Monday, April 6, 2026

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

Date:

Share post:

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে চাষিদের পেঁয়াজ সংরক্ষণের জন্য ‘গোলা’ তৈরিতে উৎসাহিত করা হচ্ছে এবং সেই কাজে দেওয়া হচ্ছে ভর্তুকি।

রাজ্য সরকারের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, এ বছর অন্তত ১,৪০০ গোলায় পেঁয়াজ মজুত করা হয়েছে। ফলে রাজ্যের উৎপাদিত পেঁয়াজ আগামী অক্টোবর পর্যন্ত বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে। পাশাপাশি মহারাষ্ট্র থেকেও আসছে বিপুল পরিমাণ পেঁয়াজ, কারণ সেখানেও উৎপাদন বেশি হওয়ায় দাম কম রয়েছে। বর্তমানে কলকাতার পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৩ থেকে ১৭ টাকায় বিক্রি হচ্ছে। খুচরো বাজারে দাম ২৫ থেকে ৩০ টাকা। এই পরিস্থিতি বজায় থাকলে আগামী দিনে পেঁয়াজের দাম আরও কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবেন।

আরও পড়ুন – বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...