Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির কাজ। সামনেই জন্মাষ্টমী। সেই উপলক্ষে চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে ভক্তদের ঢল নামবে। ভক্তদের যাতাযাতে যাতে কোন সমস্যা না হয় সেই জন্য রাস্তা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে (Narayan Goswami)। সেইমtot এলাকা পরিদর্শন করে রাস্তা মেরামত করার প্রস্তুতি নেন সভাধিপতি। সোমবার থেকে সেই কাজ শুরু হল দেগঙ্গায়। কাজ কেমন হচ্ছে তা পরিদর্শনে যান জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান।

নারায়ণ গোস্বামী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ফোনে নির্দেশ দিয়েছিলেন পূর্ণার্থীদের মন্দিরে যেতে যাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে নজর দিতে। পাশাপাশি রাস্তা সংস্কারের। তাঁর নির্দেশ মতো প্রথমে এলাকা পরিদর্শন করি। সেইমত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয় এদিন থেকে সেইসব রাস্তা মেরামতির কাজ শুরু হল।’ আনিসুর রহমান জানান, জন্মাষ্টমীর কয়েকদিন লক্ষ লক্ষ ভক্তরা চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে জল ঢালতে যান। তারা পায়ে হেঁটে জল ঢালতে আসেন। খারাপ রাস্তায় খালি পায়ে হাঁটতে ভক্তদের কষ্ট হবে, সেকথা ভেবেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছিলেন। আজ থেকে সেই কাজ শুরু হল। কাজে যাতে কোন খামতি না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। রাস্তার কাজ শুরু হওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দুই লোকনাথ মন্দির কতৃপক্ষ।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...