Sunday, June 14, 2026

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ চূড়ান্ত করতে কলকাতায় তিনদিনের বৈঠক

Date:

Share post:

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ (VC Recruitment) জট কাটাতে আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) শহরের একটি হোটেলে বৈঠক ডাকা হয়েছে। তিনদিন ধরে আলোচনা করার পর স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাঠানো নামের তালিকা থেকে নাম বেছে নিয়ে তা রাজভবনে পাঠানো হবে বলে জানা গেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) চূড়ান্ত নিয়োগের সিলমোহর দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামের তালিকার উপর ভিত্তি করে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ হয়েছে। কিন্তু এখনও ১৫ টি বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়া বাকি রয়েছে। এর ফলে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করতে শুরু করেছে। আগামী ১৯ – ২১ আগস্ট কলকাতার একটি বেসরকারি হোটেলের বৈঠকে সমস্যার সমাধান হতে চলেছে। সুপ্রিম কোর্টের গড়া পাঁচজনের সার্চ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন বলে এখনও পর্যন্ত খবর মিলেছে।

 

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...