Monday, April 13, 2026

কিশতওয়ারে মেঘভাঙ্গা বৃষ্টি- হড়পা বানে মৃত বেড়ে ৬৫! 

Date:

Share post:

তিন দিন পার, এখনও উদ্ধার হচ্ছে একের পর এক নিথর দেহ। জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে (Kishtwar, Jammu and Kashmir) মেঘভাঙ্গা বৃষ্টি- হড়পা বানে মৃত বেড়ে ৬৫। এদের মধ্যে ৪৬ জনকে শনাক্ত করা গেছে। এখনও নিখোঁজ দুশোর বেশি। শনিবার সকাল থেকে বৃষ্টি একটু কমায় জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা (Indian army) ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF – NDRF)। কাদামাটির নিচে একাধিকের দেহ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আজ ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

বৃহস্পতিবার বিকেলে কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির দুর্যোগে ভেসে গেছেন তীর্থযাত্রীরা। নিখোঁজ পর্যটকের তালিকা দীর্ঘ। আতঙ্কের ঘোর কাটছে না প্রত্যক্ষদর্শীদের। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠ, পাথর, বোল্ডার। উপড়ে পড়া গাছ। সেই সব ভেসে এসেছে জলকাদার সঙ্গে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একদল তীর্থযাত্রী তখন গাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। কেউ লঙ্গরে বসেছিলেন। মুহূর্তের মধ্যে সব শেষ।’বিপর্যয়ের দিন পাড্ডারে ১৫,০০০ থেকে ২০,০০০ তীর্থযাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন গুলাবগড় থেকে চিশোটি পর্যন্ত ১০ কিলোমিটারের পথ অপেক্ষাকৃত সরু হওয়ায় অনেকেই এখানে গাড়ি রেখে যান। কিন্তু তাঁদের আর ফেরা হল না। মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে চোখের নিমিষে শেষ হয়ে গেল সব।

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...