Saturday, April 4, 2026

ইভিএম জালিয়াতি প্রমাণ হল কোর্টে: কোথায় মুখ লুকোবে বিজেপি!

Date:

Share post:

মোদি-শাহর ইভিএম জালিয়াতি প্রকাশ্যে। এতদিন যা ছিল বিরোধীদের অভিযোগ, সেটাই এবার হাতেনাতে ধরিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট হল, বিরোধীদের অবাক করে দিয়ে বিজেপি রাজ্যে রাজ্য বহু জায়গায় জিতেছিল বিগত কয়েকটি নির্বাচনে। একটু খতিয়ে দেখলেই বোঝা যেত পুরোটাই আসলে জালিয়াতি।

যেমন হল হরিয়ানার (Haryana) পঞ্চায়েতে। মোহিত কুমার তিন বছর আগে পঞ্চায়েত ভোটে হেরে যান। এরপর বোর্ড গঠন করে তার বিরোধী দল কাজ শুরু করে দেয়। কিন্তু হাল ছাড়েননি মোহিত। কোর্টের কাছে বারবার পুনর্গণনার দাবি জানান। সুপ্রিম দিন কয়েক আগে ফের গণনার নির্দেশ দেয়। আর সেই গণনাতেই বেরিয়ে এল আসল ফলাফল। আসলে জিতেছেন মোহিত কুমার। বিচারপতির নির্দেশ জয়ী ঘোষণা করা হল তাকে।

আরও পড়ুন: ঠ্যালার নাম বাবাজি, প্রধানমন্ত্রীর মেট্রোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বলেছে, মারাত্মক প্রমাণ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে এই অভিযোগ করছেন। প্রমাণিত হল এই ঘটনায়। জবাব দিতে হবে কমিশনকে। কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ বলেন, গোটা দেশ দেখছে এই জালিয়তি। আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষ, এমন কত ভুয়ো সরপঞ্চ এখনও কাজ চালিয়ে যাচ্ছে। একটা বুথেই এই জালিয়াতি, সব বুথে ফের গণনা হলে মুখ লুকোনোর জায়গা থাকবে না বিজেপির।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...