Thursday, April 16, 2026

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে গুলি!

Date:

Share post:

রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের (Elvish Yadav) বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলিবর্ষণ। এদিন ভোর ৫টা নাগাদ বাইকে করে তিন দুষ্কৃতী এসে কমপক্ষে ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না এলভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুরগাঁও পুলিশ। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিস কোনও হুমকি পেয়েছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। বাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং একতলা লক্ষ্য করে গুলি চালানো হয়। ইউটিউবার দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকেন বেশিরভাগ সময়ে।

ইউটিউবের মাধ্যমে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এলভিস। টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘রোডিস’ এবং ‘লাফটার শেফ’ -এর মতো জনপ্রিয় শোয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যাও অনেক কিন্তু তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কী খ্যাতিই তাঁর জীবনে দুর্গতি ডেকে আনছে? কেনই বা তাঁকে টার্গেট করা হল? এলভিস যাদবের বাড়িতে এই হামলা প্রসঙ্গে পুলিশের তরফে অফিসিয়াল বিবৃতি পাওয়া যায় নি। তদন্তকারীরা জানান সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যাদব প্রভাবশালী মহলে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছর তাকে একটি রেভ পার্টি আয়োজনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অভিযোগ সেখানে সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাঁকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে জিজ্ঞাসাবাদও করা হয়। এই ঘটনার সঙ্গে হামলার কোনও যোগসূত্র আছে কিনা সেটাও দেখছে পুলিশ।

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...