Saturday, April 4, 2026

রাজাবাজার সায়েন্স কলেজে ছাত্রী-হোস্টেলে অজ্ঞাতপরিচয় যুবক! তারপর… 

Date:

Share post:

শহরের বুকে গার্লস হস্টেলের ভেতরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। শনিবার গভীর রাতে মহাত্মা গান্ধী রোডে অবস্থিত রাজাবাজার সায়েন্স কলেজের হস্টেলের এক ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর ঘরে ঢুকে ছিনতাই চালায় এক অজ্ঞাতপরিচয় যুবক।

অভিযোগ, রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রী ঘুমিয়ে ছিলেন। বারান্দার দরজা খোলা থাকায় অভিযুক্ত ভিতরে ঢুকে তাঁর মোবাইল ও ব্যাগ হাতড়াতে থাকে। হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেলে সায়ন্তনী যুবককে হাতেনাতে ধরে ফেলেন। সেই সময় অভিযুক্ত তাঁকে ধাক্কা দিয়ে বারান্দার পাইপ বেয়ে নীচে নেমে পালিয়ে যায়।

ঘটনায় আতঙ্কিত ছাত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি হস্টেল সুপারকে জানান। তবে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। উপরন্তু নিরাপত্তার খামতির বদলে কেন জানলা খোলা ছিল, তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন রক্ষী। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হস্টেলের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্যে হস্টেলে ঢুকেছিল অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়। হস্টেলের নিরাপত্তা ব্যবস্থাই বা কোথায়, সেই প্রশ্ন ঘিরেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন – বিকৃত গোপাল পাঁঠার পরিচয়! বিজেপির ‘প্রচারক’ বিবেকের বিরুদ্ধে FIR

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...