Monday, February 23, 2026

সৃজিতহীন পুজো নয়, মগজাস্ত্রের ম্যাজিক দেখাবে ফেলুদা!

Date:

Share post:

পুজোর মরশুমে বাংলা সিনেমার (Bengali Movie) বাজারে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নাম থাকবে না এটা অঘটন ছাড়া আর কিছু নয়।। কিন্তু অবিশ্বাস্য এই ঘটনা ঘটতে চলেছে ২০২৫ সালেই। আবির-অঙ্কুশ, দেব -অনির্বাণ, প্রসেনজিৎ- শ্রাবন্তীদের বক্সঅফিস দখলের লড়াইয়ে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবার শুধুই দর্শক। কিন্তু পুজোর বিনোদনে যে একেবারে তিনি নেই এটা বোধহয় বলা যাবে না। সিনেমা হলে তাঁর ছবি মুক্তি না পেলেও, শারদীয়ার লগ্নে ওটিটিতে ‘ফেলুদা’র আগমন হতে চলেছে মুখোপাধ্যায় মশাইয়ের হাত ধরেই।

বাঙালির দুর্গাপুজো মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাংলা সিনেমা দেখার হিড়িক। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সের ভিড় প্রত্যেক বছর প্রযোজকদের মুখে হাসি ফোটায়। এই সময় দর্শকের পছন্দের পরিচালকের তালিকায় অবশ্যই উপরের দিকে উঠে আসে সৃজিত মুখোপাধ্যায়ের নাম। পুজোয় তাঁর ছবি না দেখলে যেন চলে না। কিন্তু এবার সে উপায় নেই। ‘কিলবিল সোসাইটি’র পর আপাতত পরিচালক মশাই ব্যস্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা নিয়ে। আগেই জানিয়ে দিয়েছিলেন এবার পুজোয় তাঁর কোনও সিনেমা মুক্তি পাবে না। তাহলে হঠাৎ করে কী এমন হল যে সিদ্ধান্ত বদলালেন পরিচালক? টোটা রায়চৌধুরীকে (Tota Roychowdhury) নিয়ে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বানানোর পর ওয়েব প্ল্যাটফর্মের জন্য ফেলুদাকে বিদায় জানিয়েছিলেন সৃজিত। তবে কি প্রমিস ভাঙছেন? তাতে অবশ্য বাংলার সিনে দর্শকরা খুশিই হবেন। কিন্তু আসল কথা হল, আড্ডা টাইমস (Adda Times) ওয়েব প্ল্যাটফর্মের জন্য দুটো ‘ফেলুদা’ সিরিজ তৈরি করেছিলেন তিনি। ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। প্রথমটি দেখানো হলেও দ্বিতীয়টি বাকি ছিল। এ বছরের পুজোয় সেটিই ওই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ এই পুজোতে ফেলুদার মগজাস্ত্রের ধার দেখবে কাঠমান্ডুতে। মুখ্য চরিত্রে ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘তোপসে’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী। তবে পরিচালক সৃজিত নন এবারের পুজোর চমক ‘মডেল’ সৃজিত, তাও আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে। শহর জুড়ে ‘জাতিস্মর’ পরিচালকের কাটআউট আর পোস্টারের ভিড় শুরু হল বলে।

 

spot_img

Related articles

মেয়ের বিয়ের আগে তুষার ঘেলানি আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ‘সঙ্গী’

মেয়ের বিয়ের মাত্র চার দিন আগে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন জলি গ্রুপের কর্ণধার তুষার ঘেলানি(Tushar...

সেমির স্বপ্নে কাঁটা, ২ ম্যাচ জিতলেও বিদায় নিতে পারে ভারত

টি ২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের(super 8) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে শুরুতেই চাপে ভারত। এই...

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত কমপক্ষে ১৮, আহত অনেক

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস (Nepal bus accident)! দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত...

৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ মুকুল রায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ফিকে হয়ে গেলেও পরিবারের...