Tuesday, June 23, 2026

আজ তমলুক-বারাসত জেলা সাংগঠনিক বৈঠকে অভিষেক

Date:

Share post:

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (WB Assembly election), তার আগে দলীয় সংগঠন মজবুত করতে বিভিন্ন জেলার তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সাংসদ তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও (Subrata Bakshi) উপস্থিত থাকবেন বলে খবর।

একদিকে দিল্লিতে সংসদীয় কাজকর্ম সামলানো অন্যদিকে বাংলায় দলীয় সংগঠনকে মজবুত করার দিকে জোর দিচ্ছেন অভিষেক। বিভিন্ন সময় যেসব এলাকা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে গত নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার ছবি ধরা পড়েছে, সেখানে নজর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি আগেই জানিয়েছিলেন, কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া নয়, দলই শেষ কথা সেটা মাথায় রেখে জনসংযোগ বাড়াতে হবে। গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৪ টি বিধানসভার মধ্যে ১৩টিতে হেরে যায় রাজ্যের শাসক দল। তমলুক লোকসভা আসনটিতে বিজেপির জয় এবং একাধিক ইস্যুতে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সামনে এসেছে। এবার পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে দলীয় নেতাদের কী নির্দেশ দেন অভিষেক তা জানার আগ্রহ থাকছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র নিয়েও নানা অভিযোগ পৌঁছেছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের কাছে। বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্র নিয়ে কি কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক, আজকের বৈঠকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...