Tuesday, June 23, 2026

বাংলার বকুলতলায় বিদ্যা, সুখবর শেয়ার বলিউডি ‘পরিণীতা’র

Date:

Share post:

বলিউড (Bollywood) থেকে সোজা ‘বকুলতলায় ভিড়’ জমালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ব্যাপারটা কী? টলিউডে (Tollywood) কামব্যাক নাকি নতুন সিনেমার প্রমোশন? দুটোর কোনটাই নয়। আসলে জন্মসূত্রে না হলেও মনে প্রাণে পুরোদস্তুর বাঙালিয়ানার মেজাজ নিয়ে চলা ‘কাহানি’ অভিনেত্রী এবার জুড়ে গেলেন বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে। তবে সিনেমা নয় এ মিশে যাওয়া গানে গানে, এক কথায় যাকে বলে সং কানেকশন! অপ্রত্যাশিত যুগলবন্দির নেপথ্যে ‘মেলার গান’ (Melar Gaan)।

অভিনেতা-পরিচালক-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানিজম’-এর প্রথম গান ‘আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা…’ সোশ্যাল মিডিয়ার রিলের বন্যা বইয়ে দিয়েছে। এবার সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন বিদ্যা (Vidya Balan)। তবে সেটা কোনও মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ বা বিজ্ঞাপনের প্রচারের জন্য নয়। হালকা গোলাপি সালোয়ার স্যুট, কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে লিপস্টিক আর কানে ঝুমকো পরে ‘মেলার গান’ এ লিপ দিয়ে এক সুখবর দিয়েছেন অভিনেত্রী। বিদ্যার (Vidya Balan) প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার সঙ্গেই যে রয়েছে বাঙালি যোগ। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত প্রদীপ সরকার পরিচালিত ‘পরিণীতা’ (Parineeta) মুক্তির কুড়ি বছর পূর্তি উপলক্ষে সিনেমার রি-রিলিজ বেজায় খুশি নায়িকা। অনির্বাণের গানের তালে তাল মিলিয়ে ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি লেখেন, ‘আজ পুরো বাঙালি মেজাজে রয়েছি। কারণ আমার প্রথম হিন্দি ছবি ‘পরিণীতা’ আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। আজ তার প্রিমিয়ার।’ এর আগে স্পষ্ট বাংলা উচ্চারণে রাজেশ শর্মার সঙ্গে ‘আবোল তাবোল’ পাঠ করেছিলেন বিদ্যা বালান। এক লহমায় নিজের অবাঙালি সত্তাকে ভুলিয়ে দিয়েছিলেন অনুরাগীদের ভাবনা থেকে। এবার মেলার গানেও মন জিতলেন বলিউডের ‘পরিণীতা’।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...