Tuesday, June 9, 2026

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

Date:

Share post:

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায় ফেলে মারধর করা হল বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা শিক্ষক নিরুপম পালকে। অভিযুক্ত এক তরুণীও। তিনিও মদ্যপান করছিলেন বলে জানা গেছে। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আক্রান্ত শিক্ষক জানান, নির্মাণ কাজের জন্য পুকুর পাড়ে থানইট রাখা ছিল। তারই আড়ালে বসেছিলেন কয়েকজন যুবক ও এক তরুণী। তিনি বাইক নিয়ে যাওয়ার সময় তাঁদের মদ্যপান করতে দেখতে পেলে প্রতিবাদ করেন। সেই সময় অভিযুক্তরা চড়াও হয়। চলতে থাকে কিল, চড়, ঘুষি। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে নিরুপম পাল জানিয়েছেন। সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে আক্রান্ত শিক্ষকের বাড়িতে যান বেলঘরিয়ার স্থানীয় কাউন্সিলর ও টাউন কমিটির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। শেষ খবর পাওয়া অনুযায়ী একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...