Monday, April 13, 2026

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। SIR-এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির কথা চলছে কমিশন। একই সঙ্গে মোদির পাশে সব চোরেরা রয়েছে বলে আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র চোরেদের আখড়া।

এদিন বর্ধমান শহরের প্রশাসনিক সভা থেকে কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবেন না।” তাঁর কথায়, “বার বার আসে আর বলে, বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। ১৯৪৭ সালের পরে যখন দেশ ভাগ হয়েছিল, তখন আপানারা কী করেছিলেন? বাংলা আর পঞ্জাব ভাগ করেছিলেন। গিয়ে দেখুন, আন্দামান সেলুলার জেলে। ৭০ শতাংশ ছিলেন বাংলার আর পঞ্জাবের। তাই ওরা বাংলা আর পঞ্জাব তৈরি করেছিল। বাংলাদেশ তো আমরা করিনি, তোমরা করেছ। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কী করতে পারি?”

মোদিকে তোপ দেগে মমতা প্রশ্ন তোলেন, ”আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে, বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী?” নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”আপনাদের ডবল ইঞ্জিন সরকার – উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।”

 

Related articles

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...