Saturday, March 28, 2026

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

Date:

Share post:

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর মতে, জনগণের জন্য কাজের নিরিখেই বাড়বে আসন।

এদিন, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।“

বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জুলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।“

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...