Saturday, March 28, 2026

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

Date:

Share post:

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে। শ্রমিকদের উপর অত্যাচার, ভাষা-সন্ত্রাস, সর্বোপরি বাংলার অপমান মানব না। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না। বৃহস্পতিবার মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে ফের একবার গর্জে উঠলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেত্রী বলেন, এসআইআরের নামে বিজেপি(BJP) সরকার এনআরসি(NRC) করতে চাইছে। এনআরসি করে ভোটারের নাম কাড়ার চেষ্টা। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না। মনে রাখবেন, আমরা ললিপপ বাচ্চাদের দিই। ১৮ বছরের নতুন ভোটারদের ললিপপ দিই না। আমরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রদান করি। তাই আপনাদের জোর জুলুম বাংলা মানছে না, মানবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলা ছাড়েনি, ছাড়বে না।

ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে একহাত নিয়ে দলনেত্রী(Mamata Banerjee) আরও বলেন, আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। ক্ষমতা বিসর্জন দেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন। গরিব মানুষ আমার হৃদয়, তাঁদের ভালোবাসি। আমি জাত-পাত মানি না। এদিন বামশাসিত কেরলে নেতাজিকে নিয়ে মিথ্যাচারেরও কড়ায়-গণ্ডায় জবাব দেন নেত্রী। তিনি বলেন, কেরলে পড়ানো হচ্ছে নেতাজি ইংরেজদের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। বাম সরকারের রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নেত্রী।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...