Saturday, March 28, 2026

কমিশনের তালিকায় জুড়ল আরও দুই নাম, মোট ‘অযোগ্য’ বেড়ে ১৮০৬

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত ‘অযোগ্য’দের তালিকায় আরও দুজনের নাম সংযো’জন। সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া সময়সীমার মধ্যেই শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিকভাবে ১৮০৪ জনের নাম ছিল। কিন্তু মধ্যরাতের দিকে আরও দু’জন রোশেনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে SSC প্রকাশিত তালিকায় মোট অযোগ্যদের সংখ্যা দাঁড়াল ১৮০৬।

স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করতেই চাকরিহারা শিক্ষকদের একাংশ যাঁরা নিজেদের ‘যোগ্য’ বলে দাবি করছেন এবং তালিকায় নাম নেই, তাঁরা ইতিমধ্যেই চাকরি ফেরত পাওয়ার পক্ষে সওয়াল করতে শুরু করেছেন। চিন্ময়-মেহবুবদের কথায়, ‘যখন তালিকা প্রকাশ হয়েই গেছে তখন তো এটা পরিষ্কার যে কারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তাই তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্ন উঠবে কেন?’ অন্যদিকে, নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাঁরা বলছেন, যখন সুপ্রিম কোর্ট নিজেই সম্পূর্ণ রূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, তখন কীসের উপর ভিত্তি করে কমিশন তালিকা প্রকাশ করল তা জানতে সোমবার আদালতের দ্বারস্থ পাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...