Saturday, June 13, 2026

রূপকথার রাজ্যে ইধিকার সঙ্গে ‘ঝিলমিল’ প্রেম ‘রঘু’ দেবের

Date:

Share post:

উর্ধাঙ্গ অনাবৃত, পেশীবহুল চেহারায় জল-জঙ্গল-পাহাড়ে ঘেরা রূপকথার রাজ্যে রোম্যান্টিক অবতারে ‘রঘু ডাকাত’ দেব (Dev)। সঙ্গে ‘কিশোরী’ প্রেমিকা ইধিকা (Idhika Paul)। দুজনের অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জনের মাঝেই এবার ‘ঝিলমিল’ প্রেমের ঝলক দেখে মুগ্ধ অনুরাগীরা।

 

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে মেগাস্টার দেবের (Dev) ড্রিম প্রজেক্ট ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই প্রমোশন স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছেন সাংসদ অভিনেতা। অনেকটা ‘খাদান’ স্টাইলেই রাজ্যের সব জেলা জুড়ে সিনেমার প্রচারের জন্য প্রস্তুত করা হয়েছে স্পেশাল বাস। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম গান ‘জয় কালী’। খাঁড়া হাতে রঘুর হুংকার ধরা দিয়েছে গানে গানে। এবার রোমান্টিক মেজাজ। বুধের সকালে প্রকাশ্যে এলো সিনেমার দ্বিতীয় গান ‘ঝিলমিল লাগে রে’-র প্রথম ঝলক। সেখানে দেব এবং ইধিকা (Dev and Idhika) কখনও সাদা আবার কখনও লাল পোশাকের রংমিলান্তিতে দেখা দিয়েছেন রূপকথার রাজ্যে। নায়িকার চোখে মুখে প্রেমময় আবেদনের ভঙ্গিমা স্পষ্ট। ‘রঘু’রূপী দেব (Dev) সেই ডাকে কীভাবে সাড়া দেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যেভাবে নায়ক – নায়িকার মধ্যে এক বিশেষ সম্পর্কের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে ঘোরাফেরা করছে, তাতে যে এই গান নিঃসন্দেহে ইন্ধন জোগাবে তা বলাই যায়। অভিনেতা- প্রযোজক অবশ্যই এসব দিকে মাথা ঘামাতে নারাজ। তাঁর লক্ষ্য একটাই, পুরনো সব ব্যবসা ছাপিয়ে ইতিহাস তৈরি করুক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ‘রঘু ডাকাত’। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাবে আসন্ন পুজোয়, তবে দ্বিতীয় গান আসছে উইকেন্ডেই।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...