Saturday, March 28, 2026

জেল থেকেই এসএসসি পরীক্ষায় বসবেন আবদুস সাত্তার, নির্দেশ হাইকোর্টের 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম ছিল না তাঁর। বর্তমানে তিনি বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার এসএসসি-র আসন্ন পরীক্ষায় বসার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বীরভূম সংশোধনাগারে বন্দি এক শিক্ষক। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, কারাগার থেকেই পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে।

আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ওই শিক্ষকের নাম আবদুস সাত্তার। তিনি ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় পাশ করে মাধ্যমিক স্তরে ইতিহাসের শিক্ষক হিসেবে চাকরি পান। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ বাতিল হয়। অন্যদের মতো আবদুসও চাকরি হারান। তবে যেহেতু তিনি দাগি তালিকাভুক্ত ছিলেন না, তাই ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পান। এরই মধ্যে একটি পকসো মামলায় নাম জড়ায় তাঁর। পুলিশ গ্রেফতার করে তাঁকে। আবদুসের আইনজীবীর দাবি, ওই মামলা সম্পূর্ণ ভুয়ো এবং ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাঁকে। তবুও সংশ্লিষ্ট মামলায় তিনি বর্তমানে বিচারাধীন বন্দি।

নতুন করে পরীক্ষার জন্য আবেদন করেছিলেন আবদুস এবং ইতিমধ্যেই অ্যাডমিট কার্ডও হাতে পেয়েছেন। সেই পরীক্ষায় বসতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলেও তা মঞ্জুর হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি। কলকাতা হাই কোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দি হলেও তাঁর পরীক্ষায় বসার অধিকার খর্ব করা যাবে না। সেই অনুযায়ী বীরভূম সংশোধনাগারে থেকেই পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন- ‘রক্ষা করো ভাষার সম্মান…’বাঙালির অস্মিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রীর, শোনালেন নিজের কবিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...