Sunday, June 14, 2026

লক্ষ্য ২৬- এর নির্বাচন, হাওড়া-ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকে নিবিড় জনসংযোগে জোর দেওয়ার বার্তা অভিষেকের

Date:

Share post:

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দফতরে হাওড়া সদর ও গ্রামীণের নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া ছাড়াও এদিন বৈঠক হয় ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। হাওড়া সদর ও গ্রামীণের সমস্ত বিধায়ক, তিন মন্ত্রী পুলক রায়, অরূপ রায়, মনোজ তিওয়ারি, গ্রামীণ ও সদরের সভাপতি, চেয়ারম্যান, যুব, মহিলা ও আইএনটিটিইউসির সভাপতিরাও বৈঠকে ছিলেন।

এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিবিড় জনসংযোগের ওপর বিশেষ জোর দেন। আমাদের পাড়া, আমাদের সমাধান-এর প্রত্যেকটি শিবিরে বিধায়কদের যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি। বলেন, শিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের সমস্যার কথা শুনতে হবে। এই কর্মসূচি সফল করার জন্য এলাকায় প্রচার চালাতে হবে। ছোট ছোট সভা, বৈঠক করে এলাকায় গিয়ে প্রচার চালাতে হবে। সেই সঙ্গে রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথাও মানুষের কাছে বেশি করে তুলে ধরতে হবে। এইসব প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সংগঠনকেও আরও মজবুত করে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতিও এখন থেকে শুরু করে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবার রিপোর্ট কার্ড তৈরি করেছি। তার ভিত্তিতে সাংগঠনিকস্তরে কিছু রদবদল হতে পারে। যে পরিবর্তন হবে সেই নিয়ে সবাইকে একসঙ্গে ২০২৬-এর ভোটের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে গতবারের মতো এবারও হাওড়ায় সব ক’টি আসনে জিততে হবে। সেই লক্ষ্যেই এখন থেকে সবাইকে একসঙ্গে প্রস্তুতি শুরু করে দিতে হবে।

এই প্রসঙ্গে হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি বলেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে তাঁর বক্তব্যের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সবাই তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি, ছাব্বিশের নির্বাচনে হাওড়ার সব ক’টি বিধানসভা আসনে জয়ী হয়ে আমরা তাঁকে উপহার দেব। সেই লক্ষ্যে সকলে এখন থেকেই নেমে পড়ছি।

আরও পড়ুন- জেল থেকেই এসএসসি পরীক্ষায় বসবেন আবদুস সাত্তার, নির্দেশ হাইকোর্টের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...