Monday, June 15, 2026

কাউকে বিশেষ সুবিধা নয়, পূর্ব নির্দেশ মতোই SSC নিয়োগ পরীক্ষা: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিশেষভাবে সক্ষম হোন বা অবসরের বয়স পেরিয়ে যাওয়া শিক্ষক, নতুন করে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার ফের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । এদিন বিচারপতি সঞ্জয় কুমার (Sanjay Kumar) ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি ছিল। বিশেষভাবে সক্ষম কয়েকজন শিক্ষক এবং অবসরের বয়স পেরিয়ে যাওয়া দু একজন শিক্ষক আসন্ন পরীক্ষায় বিশেষ ছাড় পাবার জন্য আবেদন করতেই খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম বিচারপতিদ্বয় বলেন, এই বিষয়ে যা বলার সেটা আগেই জানানো হয়েছে। নতুন করে কোনও রায় দেওয়া হবে না। নির্ধারিত সূচি মেনে নির্ধারিত দিনেই হবে এসএসসি নিয়োগ পরীক্ষা (SSC recruitment Exam)।

শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। কোনও অযোগ্য ব্যক্তি পরীক্ষায় বসতে পারবেন না, পাশাপাশি কারোর জন্য বিশেষ কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর রাজ্যের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বার্তা, আর যাতে কারোর ভবিষ্যৎ নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। পরীক্ষায় কোনও রকমের অনিয়ম বরদাস্ত নয়। নতুন করে এই মামলায় আর কোনও নির্দেশ দেওয়া হবে না বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...