Friday, March 27, 2026

শিক্ষক দিবসের প্রাক্কালে আজ ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষারত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে (Dhano Dhanyo Auditorium) ২০২৫ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শিক্ষক দিবসের প্রাক্কালে এদিন শিক্ষারত্ন ও সেরা বিদ্যালয় সম্মাননা পুরস্কারও দেওয়া হবে।

বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের শিক্ষালাভের পথ সুগম করতে একাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কন্যাশ্রীর কারণে পড়াশনা পড়ার পাশাপাশি উচ্চশিক্ষায় আগ্রহ পেয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষাতেও ছাত্রীদের পাশের হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। যুবশ্রী, সবুজ সাথী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্পও। কমেছে স্কুলছুটের সংখ্যা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষা বিভাগ ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, পলিটেকনিক,ICSE, ISC, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স, হাই মাদ্রাসা পরীক্ষায় কৃতিদের রাজ্যের তরফে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠান শুরু সকাল ১১ টায়।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...