Sunday, June 14, 2026

টলিউডের হাল ধরবেন কারা, হাইকোর্টের নির্দেশে প্রকাশ্যে পরিচালকদের সম্ভাব্য তালিকা 

Date:

Share post:

ফেডারেশন-ডিরেক্টর্স গিল্ড মামলায় এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো পরিচালকদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হল। বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশ অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তথ্য ও সম্প্রচার দফতরের সচিব শান্তনু বসুকে নতুন কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তার আগে অবশ্য পছন্দের সদস্যদের নাম জমা দিতে হবে ফেডারেশনকেও (FCTWEI)।

বৃহস্পতিবার পরিচালকদের সম্ভাব্য তালিকায় যে নামগুলি উঠে এসেছে তার মধ্যে রয়েছেন, পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা (Kankana Sen Sharma), নন্দিতা দাস (Nandita Das), আদিল হোসেন, নাগরাজ মঞ্জুলে, হনসল মেহতা (Hansal Meheta)-সহ অনেকেই। এর আগে মামলাকারী পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী জানিয়েছিলেন শহরের বাইরের খ্যাতনামা এবং সিনে জগতের বিখ্যাত ব্যক্তিরা এই কমিটিতে থাকুন। তাহলে কি কলকাতার পরিচালকরা ঠাঁই পাবেন না? অন্তত প্রাথমিক সম্ভাব্য তালিকা তো সেদিকেই ইঙ্গিত করছে। এখানেই শেষ নয়, সদস্য হিসেবে SRFTI-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে নামও আছে বলে জানা যাচ্ছে। এটা কী করে সম্ভব, প্রশ্ন তুলছেন অনেকেই। বিষয়টি নিয়ে মুখে কুলুপ পরিচালকদের। তাহলে কি নতুন কমিটি তৈরি হওয়ার আগেই ভাঙ্গন ধরল ডিরেক্টর্স গিল্ডে? জল্পনা বাড়ছে।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...