Saturday, April 11, 2026

মারামারি-মত বিরোধে বিভ্রান্ত জ়েন জি! নেপালের রাশ কি যাবে সেনার হাতে

Date:

Share post:

বাংলাদেশের মতো একই অবস্থা হচ্ছে নেপালের (Nepal)। তরুণদের আন্দোলনের জেরে ওলি সরকারের পতন হলেও, পরবর্তী প্রধানমন্ত্রী খুঁজতে বিভ্রান্ত জ়েন জি। প্রথমে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীল কারকিকে বাছলেও, তাতে সমর্থন ছিল না বেশিরভাগের। এবার কুল মান ঘিসিং থেকে ইউটিউব ইনফ্লুয়েন্সার সবাই রয়েছে তালিকায়। এদিকে, নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে আন্দোলনকারীরা। প্রকাশ্য রাস্তায় নিজেরা মারামারি করছেন আন্দোলনকারীরা। তাহলে কি সেনার হাতে যাবে হিমালয় কন্যার শাসনভার!

গণঅভ্যুত্থানে ওলি সরকারের পতনের পরে বড় মুখ করে তরুণ আন্দোলনকারীরা বলেনছিলেন, তাঁরা সেনার হাতে শাসনভার তুলে দেবেন না। কিন্তু যে পরিস্থিতি হচ্ছে, তাতে সে দিকেই পরিস্থিতি যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বুধবার, যখন সুশীলাকে দায়িত্ব দেওয়া কথা ওঠে, তখন ৫হাজারের মধ্যে মাত্র আড়াই হাজারের সমর্থন ছিল তাঁর দিকে। বাকিরা ছিলেন বিরোধী। এদিন আবার নাম আসছে মান ঘিসিং-এর। কিন্তু তাঁকে নিয়েও একমত নয় জ়েন জি। মত বিরোধে প্রকাশ্য রাস্তায় মারামারি করেছে তারা। ঠিক এমনই দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশে। কে হবেন তদারকি সরকারের প্রধান- বাছতে প্রবল কোন্দলে জড়ান বিদ্রোহীরা।

এদিকে, পদ্মাপারের মতো একই ভাবে দেশের অরাজকতার সুযোগ নিয়ে জেল ভেঙে পালাচ্ছে বন্দিরা। নেপালের (Nepal) বিভিন্ন জেল ভেঙে পালিয়েছে কমপক্ষে ১৫ হাজার দাগি দুষ্কৃতী। অবাধে লুঠপাট চলছে। ব্যাঙ্ক ডাকাতির খবর মিলছে। শিল্পপতি ও নেতাদের বাড়ি টার্গেট করা হচ্ছে। অপরাধীরা ভারতে ঢোকার চেষ্টা করছে বলে খবর। সংশোধনাগার থেকে নাবালকদের পালানোর চেষ্টায় গুলি চালায় সেনা। কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আহতের ৭।

এই অরাজকতার ছবি ধরা পড়ে বাংলাদেশেও। সেখানেও জেল ভেঙে পালায় কুখ্যাত অপরাধী, রাজাকাররা। তবে, নেপাল প্রধান বাছতে পারে না পারায় আর কিছুদিন এভাবে চললে দেশের রাশ হাতে নিতে পারে সেনা। রাজধানী কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কার্ফু কিছুটা শিথিল করেছে সেনা। বৃহস্পতিবার সকাল থেকে নেপালের দোকানবাজারগুলিতে স্থানীয়রা ভিড় জমান। সকাল থেকে রাস্তায় টহল দিচ্ছে সেনা।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...