Friday, April 10, 2026

ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, ইংরেজবাজারে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

Date:

Share post:

খুনের ঘটনার সাক্ষী ছিলেন। সেই কারণেই দুষ্কৃতীরা কিছুদিন ধরে শাসানি হুমকি জারি রেখেছিল। এবার ঠিকাদারের উপর গুলি চালিয়ে মেরে ফেলার চেষ্টা করা হল মালদহের (Maldah) ইংরেজবাজারে। ঘটনায় গুরুতর জখম ঠিকাদারকে (contractor) ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ইংরেজবাজারের কানাইপুর এলাকায় পুরোনো একটি খুনের মামলার সাক্ষী ছিলেন আতিমুল মোমিন। লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী খুনের ঘটনার সাক্ষী ছিলেন তিনি। সেই সময়ে তাঁকেও মারধর করা হয়েছিল। কিন্তু তিনি কোনওক্রমে বেঁচে গিয়েছিলেন। এরপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। সেই সঙ্গে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দিয়ে সাক্ষী দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।

আরও পড়ুন: মোদির সফরের পরই অশান্তি মনিপুরে! রাজ্যবাসীর কী লাভ, প্রশ্ন সাংসদের

রবিবার রাতে ইংরেজবাজারের (Englishbajar) অমৃতি পেট্রল পাম্পের কাছে দুটি বাইকে করে এসে হামলা চালায় আতিমুলের উপর। সেই সময় আতিমুল কাজ সেরে বাড়িতে ফিরছিলেন হেঁটে। বুকে গুলি লাগা অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...