Saturday, April 11, 2026

রাজস্বের লোভে তরুণদের হাতে মদ তুলে দিল দিল্লির বিজেপি সরকার! 

Date:

Share post:

রাজস্ব চাই, নাকি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা চাই? বিজেপি পরিচালিত দিল্লি সরকার যে পথ ধরেছে, তাতে উত্তর স্পষ্ট! সরকারের চোখে রাজস্বই সবার আগে। এতদিন পর্যন্ত রাজধানীতে মদ্যপানের বয়সসীমা ছিল ২৫ বছর। হঠাৎ তা নামিয়ে আনা হল ২১-এ। সরকারের যুক্তি, এতে কালোবাজারি বন্ধ হবে, বাড়বে রাজস্ব।

কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য একেবারেই উল্টো। তাঁদের মতে, সরকারের এই নীতি আসলে তরুণদের হাতে মদের বোতল তুলে দিয়ে বিপথে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু নয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অভিভাবকদের ক্ষোভ তীব্র, ২১ বছরের ছেলেমেয়েরা এখনও কলেজ পড়ুয়া। এই বয়সে হাতে মদের লাইসেন্স তুলে দেওয়া মানে তাদের জীবন ধ্বংসের পথে ঠেলে দেওয়া। বিরোধীদের অভিযোগ, একদিকে দিল্লি সরকার মদ বিক্রিতে ছাড় দিচ্ছে, অন্যদিকে প্রতিদিনই বেড়ে চলেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুর্ঘটনা। এত প্রাণহানি, এত ক্ষতি সরকারের চোখে পড়ছে না? রাজস্বের লোভেই শুধু এই নীতি।

রাজস্ব বাড়ানোই যদি একমাত্র লক্ষ্য হয়, তবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে গাফিলতি ঢাকতে সরকার কি এখন মদ বিক্রির ওপর নির্ভর করছে?প্রশ্ন উঠছে, বিজেপির নয়া আবগারি নীতি কি আসলে ‘রাজস্বতৃষ্ণা’র নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া নয়?

আরও পড়ুন – যাদবপুর-আরজি কর ইস্যুতে কেন নীরব অভয়ার বাবা-মা? প্রশ্ন কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...