Monday, June 15, 2026

বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচকে বাঁচাতে উদ্যোগী সীমান্তের ছাত্র-যুবরা

Date:

Share post:

বাংলা জুড়ে আছে ঐতিহ্য সমাহার। বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে ধ্রুপদী বিভিন্ন বিষয় তার মধ্যে অন্যতম বাইচ প্রতিযোগিতা। মূলত সীমান্ত অঞ্চলে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা সীমাবদ্ধ। কিন্তু লুপ্তপ্রায় এই বাইচ প্রতিযোগিতাকেই বাঁচাতে উদ্যোগী হয়েছেন সীমান্ত অঞ্চলের এক দল ছাত্র যুব।

ভারত-বাংলাদেশ সীমান্তের ছাত্র-যুবরা। বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর-বাঙলানি গ্রাম পঞ্চায়েতের কাঠেরপোল এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সোনাই নদীতে আয়োজিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।

নদীমাতৃক গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ছিল নৌকা বাইচ। যার সাথে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য। তাই বাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যাগী হয়েছেন সুজন, সঞ্জীব, রতন ও প্রীতমদের স্থানীয় বহু ছাত্র-যুব।

মূলত তাদের প্রচেষ্টাতেই এই বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরূপনগর বাঙলানী গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার ও তেঁতুলিয়া মৎস্যজীবী গোষ্ঠীর সদস্যরা।এই বাইচ প্রতিযোগিতায় মহিলা নৌকা বাইচ আরোহীরাও অংশগ্রহণ করেন।

হালিশহর, হাড়োয়া, সন্দেশখালি, স্বরূপনগর ও বাদুড়িয়া সহ জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৩০টি দল এখানে অংশগ্রহণ করে। যা দেখতে সোনাই নদীর ভিড় জমান বসিরহাটের বিস্তীর্ণ এলাকা থেকে আগত ২০-২৫ হাজার মানুষ। যার ফলে এখানে এক মেলার পরিবেশের সৃষ্টি হয়।এই বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের উৎসাহ চোখে পড়ার মতো।

এই প্রতিযোগিতার অন‍্যতম উদ্যোক্তা রতন বিশ্বাস বলেন, “বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচাতে স্থানীয় সমাজসেবী সঞ্জীব পালের পৃষ্ঠপোষকতায় আমরা দীর্ঘদিন ধরে এই বাইচ প্রতিযোগিতা করে চলেছি।

প্রতিযোগিতাতে অংশ নেওয়া এক মহিলা প্রতিযোগী “আমরা নারী, আমরা এই বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই বার্তাই দেওয়ার চেষ্টা করলাম যে ছেলেদের সঙ্গে আমরা পাল্লা দিয়ে যেকোনো কাজ করতে পারি। আমরা কোনো অংশে তাদের থেকে কম যাই না।”

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...