Monday, June 15, 2026

পরিচালকের হাতে ছুরি, নায়িকার মুখে উজ্জ্বল হাসি; শুভশ্রীকে নিয়ে ছবি বানাচ্ছেন কৌশিক!

Date:

Share post:

দশ বছর অপেক্ষার পর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ (Dhumketu)। ততদিনে গ্ল্যামারাস নায়িকা বাংলা ইন্ডাস্ট্রির ভরসাযোগ্য ‘অভিনেত্রী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) হয়ে উঠেছেন। তবে অভিনেতা কৌশিকের সঙ্গে স্ক্রিনশেয়ার করলেও পরিচালক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে প্রায় এক দশক কাজ করা হয়নি ‘পরিণীতা’ অভিনেত্রীর। এবার কি সেই সুযোগ মিলতে চলেছে? ছুরি হাতে সহস্য বদনে যেভাবে রাজ-পত্নীর সঙ্গে আড্ডায় ব্যস্ত ‘ধূমকেতু’ পরিচালক তাতে ইন্ডাস্ট্রির ধারণা ‘সামথিং ইজ কুকিং’!

শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই সমাজমাধ্যমে বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে দেখা গেছে তাঁকে। ইনস্টা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হাসতে হাসতে খুন করে দেব।’ এরপর থেকেই জল্পনা বাড়ছে। তাহলে কি ‘ধূমকেতু’ নায়িকাকে নিয়েই নিজের পরবর্তী সিনেমা বানাতে চলেছেন কৌশিক? ঘনিষ্ঠ মহলে পরিচালক জানিয়েছেন এক বন্ধুর বাড়িতে আড্ডার মুহূর্তে ওই ছবিটি তোলা হয়েছে। কিন্তু টলিপাড়া তা মানতে নারাজ। কানাঘুষো শোনা যাচ্ছে নতুন কাজ নিয়েই নাকি পরিচালক আর অভিনেত্রীর মধ্যে জোরদার আলোচনা চলছে। সম্ভবত এই প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভশ্রী। তবে আপাতত মুখে কুলুপ সব পক্ষের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...