Sunday, June 21, 2026

চামোলিতে মেঘভাঙ্গা বৃষ্টি বিপর্যয়ে ধুয়ে গেল গ্রামের একাংশ! দুর্যোগ বাড়ছে উত্তরাখণ্ডে

Date:

Share post:

দেরাদুনের পর এবার চামোলি, মেঘ ভাঙ্গা বৃষ্টি দুর্যোগে বিপর্যয় বাড়ছে উত্তরাখণ্ডে (cloudburst in uttarakhands chamoli)। নন্দানগরে বুধবার গভীর রাতে বৃষ্টি হড়পা বানের স্রোতে অন্তত ছটি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। নিখোঁজ বহু, জোর কদমে চলছে উদ্ধার কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই বৃষ্টির বেড বাড়ছিল। দুর্যোগের আশঙ্কার মাঝেই রাতে চামোলি জেলায় শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। কিছু বুঝে ওঠার আগেই আচমকা হড়পা বান আসায় মুহূর্তের মধ্যে ভেসে যায় একাধিক বাড়ি। প্রাথমিকভাবে ১০ জনের নিখোঁজ থাকার খবর মিলেছে। দ্রুত নন্দানগরে পৌঁছে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা টিম, একটি মেডিক্যাল টিম তিনটি অ্যাম্বুল্যান্সে পৌঁছে যায়। পলির স্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...