Saturday, June 13, 2026

আমেরিকায় উমা আরাধনায় আসানসোলের আদিবাসী মহিলাদের হস্তশিল্পের ছোঁয়া

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja Festival) আজ বাংলা তথা দেশ ছাড়িয়ে বিদেশেও বঙ্গ মন ও জীবনে খুশির দোলা দিয়ে যায়। আনন্দ দ্বিগুণ হয় যখন কলকাতা ঠাকুর পৌঁছে যায় ক্যালিফোর্নিয়ায়, কিংবা মন ভালো করা খবর হয়ে শিরোনামে উঠে আসে আসানসোলের (Asansol) আদিবাসী মহিলাদের হস্তশিল্পের পরশ লাগে আমেরিকার মন রূপে। এবার এই ঘটনা সত্যিই বাস্তবায়িত হয়েছে। এবছর আটলান্টার (Atlanta) দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠছে আসানসোলের বিভিন্ন এলাকার আদিবাসী মহিলাদের শিল্প শৈলী (Handicrafts of tribal women of Asansol) দিয়ে।

পুজো মানে শুধু চার দিনের আনন্দ নয় বরং বছরের বাকি সব কটা দিনে প্রাণভরে বাঁচার রসদ সংগ্রহ করে নেওয়া। তাই বাঙালি যেখানেই থাকুক তার শিকড়ের টান এই দুর্গাপুজোকে সব সময় সঙ্গে করে রাখতে চায়। কর্মসূত্রে বা প্রয়োজনে বাংলা ছেড়ে বিদেশে থাকা বঙ্গভাষীরাও বারবার বাংলা সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার ব্যাপারে আগ্রহ দেখান। চলতি বছর আসানসোলের আদিবাসীদের হাতে তৈরি দেওয়াল অঙ্কন, মায়ের সাজসজ্জা, চালচিত্র, গহনার ডিজাইন পৌঁছে গেছে সুদূর আটলান্টায়। খুশি শিল্পীরা। রীতিমতো উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সব কাজ শেষ করেছেন।

আসানসোলের ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার চন্দ্রশেখর কুন্ডু জানান,”আমেরিকার আটলান্টা শহরে বসবাস করেন শান্তনু কর ও ইন্দ্রানী কর। জন্মসূত্রে কলকাতার বাসিন্দা হলেও কর্মসূত্রে আমেরিকা নিবাসী। দীর্ঘ চার বছর ধরে সেখানেই দুর্গাপুজো করছেন দম্পতি। এবারের থিম ‘প্রান্তিক নারীদের জন্য স্বনির্ভরতার অঙ্গীকার’। তাঁদের পুজো মণ্ডপ সেজে উঠবে আসানসোলের আদিবাসীদের হাতের তৈরি চালচিত্র ও গয়নার ডিসাইনের মধ্য দিয়ে।”
তাঁদের এই কাজকে সুন্দর করে তুলতে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন চিত্রশিল্পী সুমিত কুমার গঙ্গোপাধ্যায় ও চন্দ্রিমা রায় চৌধুরী।আদিবাসী মহিলাদের হাতের তৈরি এই জিনিসপত্র আমেরিকার আটলান্টা শহরে পাড়ি দেওয়ায় রীতিমতো খুশিতে আত্মহারা শিল্পীরা। তাঁরা বলছেন, শুধু একটু বেশি উপার্জনের আশা নয় বরং তাঁদের হাতের সৃজনশীল কাজ বাংলার অহংকার হয়ে বিদেশের মাটিতে সকলের মন জয় করবে এটাই পরমপ্রাপ্তি।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...