Friday, April 10, 2026

উৎসবে মরশুমে দার্জিলিং-এ নতুন হেরিটেজ! আসছে ১৩০ বছর পুরোনো ইঞ্জিন

Date:

Share post:

বাঙালির ছুটি মানেই দার্জিলিং। এবার পুজোয় আবহাওয়া যেরকম পূর্বাভাস শোনাচ্ছে তাতে আরও বেশি করে দার্জিলিং-মুখি বাঙালি। সেই সঙ্গে ভিড় জমাচ্ছে ভিন রাজ্যের পর্যটকরাও। সেই পাহাড়প্রেমীদের জন্য নতুন সুখবর শোনালো দার্জিলিং হিমালয়ান রেল (DHR) কর্তৃপক্ষ৷ সবকিছু ঠিক থাকলে পুজোর মরশুমেই দেখা মিলবে ঐতিহ্যবাহী ১৩০ বছরের পুরনো টয়ট্রেনের (Toy Train) স্টিম ইঞ্জিনের (steam engine)৷

ডিএইচআর-এর উদ্যোগে চলতি মাসেই দিল্লির রেলওয়ে মিউজিয়াম থেকে রাজ্যে চলে আসবে প্রাচীন টয়ট্রেনের স্টিম ইঞ্জিন৷ দিল্লি থেকে সড়কপথে আনা হবে ‘স্টিম লোকোমোটিভ শার্প, স্টিউয়ার্ট অ্যান্ড কো: 777-B’ নামে এই ইঞ্জিনটি। দার্জিলিং হিমালয়ান রেলের (DHR) ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, “ইতিমধ্যে ওই প্রাচীন টয়ট্রেনের (Toy Train) ইঞ্জিনটি নিয়ে আসার গ্রিন সিগন্যাল পাওয়া গেছে৷ চলতি মাসেই সেটিকে দিল্লির মিউজিয়াম থেকে আনা হবে৷ তারপর সেটিকে আবার যাতে পুনরুজ্জীবিত করা যায় সেই কাজ করা হবে৷ এই ইঞ্জিনে টানা টয়ট্রেনে ভ্রমণের পাশাপাশি, সেটির ইতিহাসের আলাদা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন পর্যটকরা৷

আরও পড়ুন: “ছুঁয়ে দেখলাম মা-কে”— হুগলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘অন্য পুজো’

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে হেরিটেজ শিরোপাধারী দার্জিলিং হিমালয়ান রেল৷ পুজোর ছুটিতে পর্যটকদের জন্য জঙ্গল টি-সাফারি, কার্শিয়াং ও মহানদী-সহ তিনটে নতুন জয়রাইড চালু করা হয়েছে ডিএইচআর-এর তরফে৷ যদিও, পর্যটকদের মধ্যে  পাহাড়ি পথে চলা টয়ট্রেনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি, জানাচ্ছে কর্তৃপক্ষ৷ এই আবহে ধসের কারণে টয়ট্রেন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় চিন্তায় পড়েছেন ডিএইচআর কর্তৃপক্ষ৷

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...