Saturday, April 11, 2026

উৎসবের মরশুমে ফের ডিভিসির জলছাড়ায় চিন্তা দক্ষিণবঙ্গে

Date:

Share post:

উৎসবের মৌসুমে ফের জলছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকেই মাইথন ও পাঞ্চেত—দুই জলাধার মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে তারা। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। টানা নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ঝাড়খণ্ডে জলাধারগুলির জলস্তর বাড়ছিল। তাই বাধ্য হয়েই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জলছাড়ার পরিমাণ কমানো হবে বলে আশ্বাস দিয়েছে ডিভিসি।

প্রসঙ্গত, এর আগে জুন-জুলাই মাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেসময়ও ডিভিসি বিপুল পরিমাণ জল ছেড়েছিল। ঝড়-বৃষ্টি ও নিম্নচাপের ফলে ত্রস্ত হয়েছিল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি-সহ বিভিন্ন জেলা। তার উপর ডিভিসির জলছাড়া পরিস্থিতিকে আরও ঘোরালো করেছিল। তখন রাজ্য সরকারের তরফে অভিযোগ উঠেছিল, ডিভিসি আগে থেকে না জানিয়ে জল ছাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন ডিভিসির ভূমিকা নিয়ে। আবারও উৎসবের মুখে হঠাৎ জলছাড়ার সিদ্ধান্তে সেই বিতর্ক নতুন করে উসকে উঠতে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক মহলে। দক্ষিণবঙ্গের নদীবাঁধ লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন- দুর্গাপুজোর সূচনা উদযাপনে জমজমাট সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের আগমনী অনুষ্ঠান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...