Friday, April 10, 2026

Group C-Group D চাকরিহারাদের ভাতা-সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

Date:

Share post:

SSC-র গ্রুপ-সি গ্রুপ-ডি (Group C Group D) চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। শুক্রবার, শুনানিতে জানান বিচারপতি অমৃতা সিনহা।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান SSC-র ২০১৬-র প্যানেলের গ্রুপ-সি ও গ্রুপ-ডির (Group C Group D) কর্মীরা। পরে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের রায়ে যোগ্য শিক্ষকদের উপায় হলেও, এঁদের সমস্যার কোনও সমাধান হয়নি। পারিবারিক পরিস্থিতি ভেবে সহানুভূতিশীল হয়ে চাকরিহারা গ্রুপ সি ২৫০০০ টাকা এবং গ্রুপ ডি ২০০০০ টাকা ভাতার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের জন্য West Bengal livelihood social security interim scheme 2025 আনে রাজ্যের শ্রম দফতর।
strong>আরও খবর: মল্লারপুরে মা-মেয়ে খুনে ‘সাধুবাবা’র মৃত্যুদণ্ড বাতিল, যাবজ্জীবন সাজা হাই কোর্টের

এর বিরোধিতা করে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রশ্ন তোলা হয়, কেন কোনও কাজ না করে ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীরা। কারণ, সুপ্রিম নির্দেশে এঁরা কাজে ফিরতে পারবেন না। শুনানিতে অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, ভাতা পাওয়ার বিনিময়ে কী পরিষেবা দেবেন এঁরা? বাড়িতে বসে কেন টাকা পাবেন? রাজ্য সরকারের যুক্তি ছিল, হঠাৎ চাকরি চলে যাওয়ায় তাঁদের পরিবার যাতে সমস্যায় না পড়ে সেই জন্যই ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সময় সরকারি সিদ্ধান্তে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছিল রাজ্যকে। সেই মামলারই শুনানিতে এদিন স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে সামনের বছর জানুয়ারি মাস পর্যন্ত করল হাই কোর্ট৷

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...